বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চনকে দল থেকে বহিষ্কার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকালে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে কারণসহ এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

এদিকে আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে খাবার সরবরাহের কাজ পেতে আমেরিকান অ্যান্ড এফির্ড (বাংলাদেশ) লিমিটেড নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে গিয়ে প্রাণনাশ ও ফ্যাক্টরি বন্ধের হুমকি দেওয়ার অভিযোগে গত সোমবার (২১ অক্টোবর) প্রতিষ্ঠানটি ইলিয়াস কাঞ্চনসহ দুজনের নামোল্লেখ করে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বহিষ্কার ইলিয়াস কাঞ্চন আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগে গত বছরের ডিসেম্বরে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

রাষ্ট্রপতি নির্বাচন : সংসদে ভোটকেন্দ্র পরিদর্শনে ইসি সচিব

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন...

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ দুপুরে...

রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে চট্টগ্রাম মহানগর বিএনপি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা...

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম...