চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিদেশি কোম্পানির চুক্তি অন্তর্বর্তী সরকার করে যেতে পারছে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনালের বিষয়ে কোনো চুক্তি অন্তর্বর্তী সরকার করে যেতে পারছে না। এ ধরনের চুক্তির জন্য নেগোসিয়েশন প্রয়োজন, আর সেই প্রক্রিয়ায় সময় লাগে।’
চট্টগ্রাম বন্দরের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রাম ও আশপাশের এলাকার নির্বাচনকে বিঘ্নিত করতেই এই আন্দোলন হচ্ছে। তবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্বের সীমার মধ্যেই কাজ করছে এবং গুরুত্বপূর্ণ কোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব দিক বিবেচনা করেই অগ্রসর হওয়া হবে।
ফারুক, চট্টলা২৪

