বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আখাউড়া সীমান্তে আনোয়ারার এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত যাওয়ার পথে সুজন কান্তি দে (৪৪) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। আজ শুক্রবার বিকালে স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুজন কান্তি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম।

তিনি জানান, আটক সুজন কান্তি দে ২৩ বছর ধরে এস আলম গ্রুপের এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম আনোয়ারা থানার রিকুইজিশন অনুযায়ী আটক করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আখাউড়া থেকে আনোয়ারা থানা পুলিশের তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...