বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এনসিটি ইস্যুতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে ঘোষিত ধর্মঘট কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সংগঠনটি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং পবিত্র রমজান মাসে পণ্য রিলিজ নির্বিঘ্ন রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ূন কবীর ও মোহাম্মদ ইব্রাহীম খোকন জানান, উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সাংবাদিকদের দেওয়া বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হলেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ৫ জন কর্মচারীকে গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, ১৫ জনকে দেশের বিভিন্ন বন্দরে বদলি করা হয়েছে, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, বাসা বরাদ্দ বাতিল করা হয়েছে এবং ১৬ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংগঠনটি জানায়, এসব বিষয়ে নেতৃবৃন্দের সঙ্গে সন্তোষজনক আলোচনার প্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত সমস্যাগুলোর সমাধান না হলে আগামী ১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...