বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ

চট্টগ্রামের রাউজানে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর এক কর্মীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ২টার দিকে ১০-১৫ জনের একটি দল রুস্তম আলীর নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তার বাড়ির সামনে আসে। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কিছুক্ষণ অবস্থানের পর হামলাকারীরা দ্রুত সরে পড়ে। এতে হতাহতের খবর না মিললেও এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজান-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাউজান উপজেলায় পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে আসছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন এ ধরনের গোলাগুলির ঘটনায় জনমনে নতুন করে ভীতির সঞ্চার হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর রাউজানে মোট ১৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩ জন বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়। বাকি ছয়টি হত্যাকাণ্ড পারিবারিক ও সামাজিক সহিংসতার কারণে ঘটেছে বলে জানা গেছে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...