বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভোটের আগের রাতে চট্টগ্রামে অস্ত্রসহ আটক এক

চট্টগ্রাম-৯ আসনের নগরের ডিসি রোড এলাকায় একটি বাসা থেকে একজন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম-পরিচয় এবং কী উদ্দেশ্যে তিনি সেখানে অবস্থান করছিলেন-তা তথ্য পাওয়া পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চকবাজার থানাধীন গণি বেকারি সংলগ্ন নির্ভানা আবাসিক এলাকার ১ নম্বর বাড়ির নিচতলা থেকে তাকে আটক করা হয়।

ঘটনাটি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গণি বেকারির পাশের একটি ভবনের নিচতলা থেকে একজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে তার নাম, এখানে আসার উদ্দেশ্য কিংবা অস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করেছে-এসব বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরিচয়, উদ্দেশ্য ও অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...