ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসনের একটি ভোটকেন্দ্রে ভোট গণনার আগেই রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হওয়ার আগেই কয়েকজন এজেন্টের কাছ থেকে ফলাফলের কাগজে স্বাক্ষর নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে কেন্দ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্বেও কিভাবে এধরণের কার্যক্রম হচ্ছে তা নিয়ে ব্যপকভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফারুক, চট্টলা২৪

