শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

অভিযোগহীন শান্তিপূর্ণ নির্বাচন দেখে চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানালেন ডিসি

যোগহীন ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, চট্টগ্রামের মানুষ আবারও প্রমাণ করেছেন যে তারা শান্তিপূর্ণ চট্টগ্রাম ও একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়তে চান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আটটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ও বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক জানান, নির্বাচনের দিন জেলার কোথাও কোনো অভিযোগ, অনুযোগ, দুর্ঘটনা বা সংঘাতের ঘটনা ঘটেনি। ফলাফল ঘোষণার পরও কোনো প্রার্থী আপত্তি জানাননি এবং সবাই শান্তিপূর্ণভাবে ফল মেনে নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন শুরুর সময় প্রধান উপদেষ্টা ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই লক্ষ্য সামনে রেখে মাঠ প্রশাসন পুনর্গঠন করা হয়। স্বল্প সময়ে নতুন পরিবেশে নির্বাচন আয়োজন ছিল বড় চ্যালেঞ্জ, তবে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় তা সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন ছিল, তা দূর করতে নাগরিকদের আশ্বস্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জেলা প্রশাসক বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী এবং প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক বলেন, বৈষম্যহীন ও নিরাপদ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে তাঁদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পরও মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। নাগরিকেরা তাঁদের দায়িত্ব পালন করেছেন- এখন নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব মানুষের আস্থার মর্যাদা রক্ষা করা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...