শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে গেলেন মুনির

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুরি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলেও সাংবাদিকদের প্রশ্নের মুখে তা টিকিয়ে রাখতে পারেননি চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির। অভিযোগপত্র পাঠ শেষে একের পর এক প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পেরে তিনি দ্রুত সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুনির দাবি করেন, ভোটগ্রহণ দুপুর ১২টা পর্যন্ত সুষ্ঠু ছিল, এরপর কারচুপি হয়েছে। তবে অভিযোগের পক্ষে কোনো লিখিত প্রমাণ বা তাৎক্ষণিক আপত্তির কপি দেখাতে পারেননি তিনি। থানায় বা আদালতে অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে বলেন, দলীয় সিদ্ধান্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

১৪৩টি কেন্দ্রের মধ্যে প্রায় সবকটিতেই পরাজিত হওয়া এবং নিজের কেন্দ্রেও হারার পর কারচুপির অভিযোগ কতটা যৌক্তিক- এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি তিনি। ভোটের দিন তাৎক্ষণিক অভিযোগ না তুলে তিন দিন পর সংবাদ সম্মেলন ডাকার কারণ সম্পর্কেও নীরব থাকেন।

এ সময় তার বিরুদ্ধে চেক প্রতারণার কয়েকটি মামলার অভিযোগ তোলা হলে তা অস্বীকার করেন মুনির। ব্যক্তিগত ও আর্থিক অভিযোগের জবাব না দিয়েই এক পর্যায়ে সংবাদ সম্মেলন ত্যাগ করেন তিনি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...