বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুকে ‘নিরাপদে আছি’ স্টাটাস দিয়ে গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা ইমরান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিরাপদে থাকার বিষয়টি জানান দেবার পরপরই চট্টগ্রাম নগরের চকবাজার থেকে পুলিশের জালে ধরা পড়েছেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক ইমরান।

ফেসবুকে ইমরান স্টাটাস দেন ‘আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি।’ এর পরপরই বৃহস্পতিবার রাতে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরানুল হক ইমরানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম নগরীর চকবাজার সবুজ হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে তার ঘনিষ্ঠজনরা। তাকে হাটহাজারী থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে আমরা শুনেছি।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...