শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।
সাঈদ আল নোমান বলেন, “শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও গণতন্ত্রের আদর্শই আমাদের রাজনীতির মূল প্রেরণা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের চলার পাথেয়। এই আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।”
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, শাহ আলম, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মোশাররফ হোসেন ডিপ্টি, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

