চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তঃজেলা গরু চোর, ডাকাতি ও মাদকসহ ৯টি চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল করিমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল করিম উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী ৪ নম্বর ওয়ার্ডের নাহিদের বাড়ির মৃত আব্দুল মালেক ওরফে খুইল্যা মিয়ার ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, করিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলা আনোয়ারা থানা ছাড়াও ময়মনসিংহের ত্রিশাল থানা, কুমিল্লার চান্দিনা থানা, চট্টগ্রামের মীরসরাই ও ফটিকছড়ি থানা এবং চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফারুক, চট্টলা২৪

