চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)-এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিসিআইইউ ভলান্টিয়ার্স’-এর ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শারমিন আক্তারকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে আফরা ইবনাথ পারসাকে সহ-সভাপতি, তন্ময় দাশ শ্রাবণকে সাধারণ সম্পাদক, মো. শাহরিয়ার আকবর তানভীরকে যুগ্ম সাধারণ সম্পাদক, রিফাতুন্নেসা সুরুভিকে নারী প্রতিনিধি, তানিমুল রাবিবকে কোষাধ্যক্ষ, মো. হাসনাত সাব্বির বিপ্লবকে আইটি হেড এবং কাঞ্চন দেবনাথ রাহুলকে প্রেস, মিডিয়া ও অফিস সেক্রেটারি করা হয়েছে।
এছাড়া বিভাগীয় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন— আব্দুল মোনেম সিকদার (সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন), শাহরিয়ার ফাহমিদ (ইংরেজি), মো. আতেফ আলম চৌধুরী (ব্যবসায় প্রশাসন), মো. ফেরদৌস রহমান ফকির (ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তি), রাজ দে (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং), মো. মাহিদুল ইসলাম উষা (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), মোছাম্মত আফসানা সিদ্দিকা মিম (আইন), স্বাগত নাথ অর্ঘ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) এবং তৌসিফ আহম্মদ (সিভিল ইঞ্জিনিয়ারিং)।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক দুর্যোগে সক্রিয় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পিসিআইইউ ভলান্টিয়ার্স প্রতি বছর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক চেতনা জাগ্রত করার পাশাপাশি নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ফারুক, চট্টলা২৪

