শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রমজানে পার্বত্য অঞ্চলে ‘জিরো টলারেন্স’ নির্দেশ মন্ত্রী দীপেন দেওয়ানের

রমজান মাসে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) তৎপর থাকার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয় থেকে টেলিফোনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে তিনি এ নির্দেশনা দেন।

ফোনালাপে মন্ত্রী পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বিদ্যুৎ ও জ্বালানির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস না করে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। বিশেষ করে ভূমি সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো আইন ও বিধি অনুযায়ী প্রজ্ঞার সঙ্গে নিষ্পত্তি করতে হবে।

এছাড়া যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী বলেন, তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে তাদের চিহ্নিত করার নির্দেশ দেন।

বান্দরবানের লামা থেকে শুরু হতে যাওয়া সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার নির্দেশও দেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার এবং তিন জেলায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, পানি ও যুব উন্নয়ন খাতকে অগ্রাধিকার ভিত্তিতে তদারকির জন্য জেলা প্রশাসকদের প্রতি বিশেষ নির্দেশনা দেন মন্ত্রী।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...