শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের এমপি নুরুল আমিন আহত

কুমিল্লা থেকে নিজ নির্বাচনী এলাকা মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে মিরসরাই যাওয়ার পথে হঠাৎ একটি মোটরসাইকেল সামনে চলে আসলে সেটিকে বাঁচাতে গিয়ে এমপির গাড়ি নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি সড়কের বিভাজকে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সংসদ সদস্য ও তার গাড়িচালক মনির হোসেন আহত হন।

চালক মনির হোসেন জানান, মোটরসাইকেলকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়।

কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, এমপি মুখ, মাথা, কোমর ও পিঠে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মিরসরাই ও আশপাশের এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...