বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কক্সবাজারে গ্যাস পাম্পে দুদফা বিস্ফোরণ: দগ্ধ ১৭

পর্যটননগরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত কক্সবাজার ফিলিং স্টেশনে ভয়াবহ দ্বৈত বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গ্যাস লিকেজ থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে রাত ৯টার দিকে দ্বিতীয় দফায় শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাম্পের একটি লাইনে গ্যাস লিকেজ ধরা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে লিকেজ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে ধারণা করা হলেও অল্প সময়ের মধ্যেই জমে থাকা দাহ্য গ্যাসে আগুন ধরে যায়। রাত ৯টার দিকে বিকট শব্দে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের কাচ ভেঙে যায়। আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীসহ অন্তত ১৭ জন দগ্ধ হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজনের শরীরের বড় অংশ পুড়ে গেছে।

বিস্ফোরণে গ্যাস পাম্পটি প্রায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অন্তত ৫০টির বেশি বাড়িঘর ও দোকানপাট এবং পার্কিংয়ে থাকা প্রায় ৩০টি গাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনায় পুরো কক্সবাজারজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামের শুলক বহরে ৫০০ বিএনপি নেতাকর্মীর মাঝে ইফতার বিতরণ

সামাজিক বৈষম্য দূরীকরণে বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী...

আবুজর শেখকে গুলি করে হত্যা: হাসিনা-কাদেরসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানের আবুজর শেখকে (২৪)...

লোহাগাড়ায় সিএনজি-মিনিট্রাক সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনিক...