শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গরু লুটে বাধা: ডাকাত দলের গুলিতে প্রাণ হারালেন বৃদ্ধ

চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া এলাকায় ডাকাত দলের গুলিতে চন্দন দে (৭০) নামে এক গরুর মালিক নিহত হয়েছেন। এ সময় ডাকাতরা তার বাড়ি ও পাশ্ববর্তী নিতাই দে’র বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে চন্দন দে’র বাড়ির গোয়ালঘরে এ ঘটনা ঘটে।

নিহত চন্দন দে একই এলাকার মৃত রেবতী দে’র ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে একটি হাইস গাড়িতে করে ৫ থেকে ১০ জনের একটি ডাকাত দল চন্দন দে ও নিতাই দে’র বাড়িতে হানা দেয়। ডাকাতরা গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে চন্দন দে বাধা দেন। এ সময় তারা তাকে গুলি করে গুরুতর আহত করে। পরে তিনটি গরু হাইস গাড়িতে তুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৫টার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...