শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বায়েজিদে র‌্যাবের অভিযানে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ আটক ১

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে থানার আহমদিয়া হাউজিং সোসাইটি এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন পাঠানপাড়া এলাকার জাহানারা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের ২ নম্বর ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। সেখানে জাল মুদ্রা চক্রের সদস্যরা বিভিন্ন দেশের জাল নোট মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

অভিযানকালে মো. সোহেল চৌধুরীকে আটক করা হয়। তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন। উদ্ধারকৃত বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাল মুদ্রা সংক্রান্ত আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...