সামাজিক বৈষম্য দূরীকরণে বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ৮নং শুলক বহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। তার উদ্যোগে ৮নং শুলক বহর ওয়ার্ডের প্রায় ৫০০ জন দলীয় নেতাকর্মীর মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ পূর্ববর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪২নং পূর্ব নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শায়েস্তা উল্লাহ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব ইব্রাহিম খলিল।
প্রধান অতিথির বক্তব্যে জমির উদ্দিন নাহিদ বলেন, সমাজে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার কারণে দলীয় নেতাকর্মীদের পাশে যেমনভাবে থাকা সম্ভব হয়নি, তেমনি সাধারণ মানুষের সহযোগিতাও সীমিত ছিল। বর্তমানে জনগণের সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সমাজে যেখানে অসহায় মানুষ থাকবে, সেখানে দলীয় নেতাকর্মীদের মানবিক দায়িত্ব পালন করতে হবে। সামাজিক বৈষম্য দূর করতে হলে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম লেদু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মোতালেব, আব্দুল বাতেন, জাকির হোসেন সরল, ইউনুস হাজী, মজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, আরিফুর রহমান চৌধুরী, সদস্য জাবেদ শাফায়াত সুবহান, খোরশেদ আলম টিটু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ, মোহাম্মদ ওসমান, মাহবুব আলম ও আফতাব হোসেন পাপ্পু প্রমুখ।
ফারুক, চট্টলা২৪

