মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা এর পিতা সৈয়দ আলহাজ্ব আবুল মনসুর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
উল্লেখ্য, গতকাল বুধবার চট্টগ্রামের বাকলিয়া এলাকার সৈয়দ শাহ রোড, বাকলিয়া, চট্টগ্রামস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুম সৈয়দ আবুল মনসুর স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধ্যা ৭টায় আমান আলী জামে মসজিদ, বাকলিয়া, চট্টগ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোক বিবৃতিতে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৈয়দ আবুল মনসুর একজন ন্যায়পরায়ণ ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফারুক, চট্টলা২৪

