শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বেগম ডালিয়া নাজনীন নাছিরের ২০তম শাহাদাত বার্ষিকী পালিত

সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন-এর সহধর্মিণী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র শ্রদ্ধেয় মাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব বেগম ডালিয়া নাজনীন নাছিরের ২০তম শাহাদাত বার্ষিকী বৃহস্পতিবার (৫ মার্চ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে নগরীর চট্টেশ্বরী রোডস্থ পারিবারিক বাসভবন ডালিয়াকুঞ্জে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর খতমে কুরআন এবং বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, শ্রমজীবী, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

স্থানীয় জামে মসজিদের খতিবের পরিচালনায় দোয়া মাহফিলে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহাদাতবরণকারী বেগম ডালিয়া নাজনীন নাছির, তাঁর বড় কন্যা নুসরাত নাজনীন নাছির এবং বড় বোন বেগম শামসুন্নাহারের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো-সহ দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যবৃন্দ, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এমপি, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এমপি, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এমপি, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া মরহুমার পরিবার এবং আমাতুন নুর তালিমুল কুরআন মাদ্রাসা, ডালিয়া নুসরাত মেমোরিয়াল ট্রাস্ট, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, ২০০৬ সালের ৫ মে মদিনা-এ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেগম ডালিয়া নাজনীন নাছির, তাঁর বড় মেয়ে চিকিৎসাবিজ্ঞানের ছাত্রী নুসরাত নাজনীন নাছির এবং বড় বোন বেগম শামসুন্নাহার ইন্তেকাল করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...