শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গরু চুরির চেষ্টা, উখিয়ায় গ্রামবাসীর ধাওয়ায় আটক ৩ যুবক

কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় ডাকাতির চেষ্টাকালে তিন যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন গ্রামবাসী। এ সময় তাদের ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (৭ মার্চ) রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের শেষভাগে একদল দুর্বৃত্ত একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু বের করে নেওয়ার পর পাশের একটি ঘরে প্রবেশের চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে গৃহকর্তা কৌশলে তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে মসজিদের মাইকে ‘ডাকাত আইস্যে’ বলে ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা শুনে আশপাশের ঘর থেকে গ্রামের মানুষ বেরিয়ে এসে দুর্বৃত্তদের ধাওয়া দেন। এ সময় পালানোর চেষ্টা করলে অটোরিকশাসহ তিন যুবককে আটক করতে সক্ষম হন গ্রামবাসী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বদিউল আলমের ছেলে ছৈয়দ নুর (২৫), একই এলাকার পেঠান আলীর ছেলে জসিম উদ্দিন (২৪) এবং জুম্মাপাড়া এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ রায়হান (২৫)।

স্থানীয় সামাজিক সংগঠন দীপ্তি জাগরণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। দুই দিন আগেও গ্রামের আব্দুর রহিমের একটি গরু চুরি হয়েছে। আজ তারা আলী ভাইয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে তাদের আটক করতে সক্ষম হয়েছে। এটি উপকূলীয় এলাকা; সবাই একসঙ্গে না হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত।

এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দুর্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...