শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণ দেশের ইতিহাসে মাইলফলক: আমির খসরু

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি দেশের ইতিহাসে দারিদ্র্য বিমোচনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আগামী দিনে দেশের অর্থনীতির মূল কেন্দ্র হবে নিম্ন ও হতদরিদ্র মানুষের সমস্যা সমাধান।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরীর বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী দিনে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নেওয়া সব প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। বিএনপি দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে দরিদ্র কৃষকদের ১২ হাজার কোটি টাকার কৃষি ঋণ মাফ করেছে। এখন বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। প্রথমে হতদরিদ্রদের দেওয়া হলেও পর্যায়ক্রমে দরিদ্রদের মধ্যেও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, আগে কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হতো। এখন কল্যাণকর রাষ্ট্র হিসেবে দ্রুত এসব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। এ কর্মসূচিতে কোনো দলীয়করণের সুযোগ রাখা হয়নি; সবার কাছে সমানভাবে সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। নারীপ্রধান পরিবারকে ক্ষমতায়নের ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে এবং এই কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা হবে।

অনুষ্ঠানে মন্ত্রী প্রতীকীভাবে একটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের ৫ হাজার ৫৭৫ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...