শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মোবাইল আসক্তি থেকে বের হতে হবে শিক্ষার্থীদের

ছাত্র-ছাত্রীদের মোবাইল আসক্তি থেকে বের হয়ে পড়ালেখা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ৮নং শুলক বহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

তার উদ্যোগে নগরীর শুলক বহর এলাকার পিলখানা মহল্লায় সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শিক্ষার সমৃদ্ধি ও প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার উদ্যোগে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন আসে এবং নারীদের শিক্ষার প্রসারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

তিনি বলেন, গ্রামগঞ্জ ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে পরিবার ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি তাদের আশপাশের গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে তাদের পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ সহজ হবে। তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পিলখানা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ও পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ আলমের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক হামিদুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ সাফায়াত সুবহান, আব্দুল কাদের, সাজ্জাদ চৌধুরী, নাজিম উদ্দিন মিন্টু, জহিরুল ইসলাম জনি, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ নাসির ও মোহাম্মদ মহিউদ্দিন গাজী প্রমুখ।

এ সময় অভিভাবকদের উপস্থিতিতে ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...