শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাসাসের ভূমিকা জরুরি: মীর হেলাল উদ্দীন

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহ জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির প্রকৃত ঠিকানা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সত্যিকারের জাতীয়তাবাদী চেতনাকে শানিত করতে জাসাসকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি পুনরায় গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে কালো থাবা বিস্তার করতে পারে।

তিনি নগরীর জেলা পরিষদ ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর জাসাস এ দোয়া মাহফিলের আয়োজন করে।

মীর হেলাল বলেন, বিগত ১৭ বছর একটি স্বার্থন্বেষী গোষ্ঠীর অপকর্মের কারণে বাংলাদেশীয় সংস্কৃতির ওপর আগ্রাসন চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশীয় সংস্কৃতির বিকাশ এবং সার্বভৌমত্ব রক্ষার যে মহৎ উদ্দেশ্যে জাসাস গঠন করেছিলেন, সেই লক্ষ্য অর্জনে সংগঠনটিকে আরও সুসংগঠিত করতে হবে। অন্যথায় দেশীয় সংস্কৃতি হুমকির মুখে পড়বে।

মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম. এ. মুসা বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, লায়ন হেলাল উদ্দীন ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম. রাজ্জাক, দক্ষিণ জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক দৌস্ত মোহাম্মদ, সংগীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী সৈয়দ জিয়া উদ্দীন, মহিউদ্দিন মহিন, ফজলুল হক মাসুদ, নজরুল ইসলাম তুহিন, মহিউদ্দীন জুয়েল, এস. এম. তারেক, মোহাম্মদ সালাউদ্দীন, এস. বি. সুমী, নাহিদ আলম, নাহিদা আক্তার নাজু, কবি জাহিদ কায়সার ও গোলাম কিবরিয়া শরীফসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...