সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরামের স্মরণে চট্টগ্রাম কলেজ ছাত্রদল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরাম ছিলেন বাংলাদেশের দ্বিতীয় শহীদ এবং চট্টগ্রামের প্রথম শহীদ। তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও চট্টগ্রাম কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে সর্বোচ্চভাবে পাশে থাকবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শাহেদ। তিনি বলেন, “ওয়াসিমরা আমাদের মাঝে সবসময় বেঁচে থাকবে। ওয়াসিমরা আমাদের শিখিয়ে গেছে কীভাবে দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে হয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব ওমর ফারুক সাগর।
সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোরহানুল হক। অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রাম মহানগরের আওতাধীন বিভিন্ন কলেজ ও থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

