শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে জনগণ: চসিক মেয়র

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর কে বি কনভেনশন হল-এ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

সকাল থেকে রাত পর্যন্ত দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সনাতনী, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। দুপুরের ভোজে পোলাও, খাসির ভুনা, মুরগির রোস্ট, মাছের ভুনা ও ঐতিহ্যবাহী ডালখাসি পরিবেশন করা হয়। সন্ধ্যা থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকা, মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী ও মুক্তিযোদ্ধারা অংশ নেন। অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি দিয়ে আপ্যায়নের পাশাপাশি দেশি কলা, মহেশখালীর পান ও বাংলা সেমাই পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে দেশে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে পরাজিত শক্তি নানা প্রশ্ন তুললেও জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করেছে। কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঈদ আল নোমান, জাহিদুল করিম কচিসহ বিএনপি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...