শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে তসবিহর একটি দানা গলায় আটকে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তালহা বিন শহিদ ভূঁইয়া। সে ভূঁইয়া গ্রাম এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, খেলার সময় হঠাৎ তসবিহর একটি দানা তালহার গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে শ্বাসকষ্টে ছটফট করতে থাকে। পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালহার স্বজন মোরশেদ ভূঁইয়া বলেন, ‘তালহার বাবা ব্যবসায়ী, মা শিক্ষিকা। শুক্রবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্লাহ বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গলায় তসবিহর দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় সে মারা গেছে।’

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...