শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজের ছবি সম্বলিত সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিজের ছবি সংবলিত সব ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘হাটহাজারীতে আমার ছবি সম্বলিত যত ব্যানার ও ফেস্টুন রয়েছে, সেগুলো নিজ উদ্যোগে অপসারণ করুন। আমি অন্য কারো ছবির বিষয়ে কিছু বলছি না- শুধুমাত্র আমার ছবি থাকা সবকিছুই সরিয়ে ফেলতে হবে। আগেও এ বিষয়ে নির্দেশ দিয়েছি, কিন্তু এখনও কিছু জায়গায় তা দেখা যাচ্ছে।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘হাটহাজারীর শান্তি-শৃঙ্খলা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি দৃষ্টিকটু আত্মপ্রচার বা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না।’

এর আগে সকালে প্রতিমন্ত্রী হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি হাটহাজারীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখা এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...