শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গুলিবিদ্ধ হয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমা নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত অবস্থায় নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নীতিদত্ত চাকমাকে হত্যার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয় নয়। আমাদের সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...