শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ জ্বালানি ব্যবসায় ধাক্কা, বিমানবন্দর এলাকায় অভিযান

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দর সংলগ্ন বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে জনৈক মোহাম্মদ আলমগীরের মালিকানাধীন ‘রেইনবো’ নামের একটি ডিপো থেকে প্রায় ৩০ ড্রাম (প্রায় ৮ টন) ডিজেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া জ্বালানি তেলের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...