শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ জামালের কন্যার বিয়ে ও মেধাবীদের পাশে প্রধানমন্ত্রীর সহায়তা

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উদ্যোগে শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সহায়তা প্রদান করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় আতিকুর রহমান রুমন শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমাকেও শুভেচ্ছা উপহার দেওয়া হয় এবং তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষাবৃত্তি ঘোষণা করা হয়।

এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিএনপি নেতা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সায়রা চন্দ্রা চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারকে সহায়তা প্রদান ও দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...