বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের উপজেলা নেতৃত্ব উন্নয়ন সম্মেলন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন ১৫ উপজেলা দলের সদস্য ও স্বেচ্ছাসেবকদের দক্ষ নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে ১ম উপজেলা নেতৃত্ব উন্নয়ন সম্মেলন সম্পন্ন হয়েছে।

জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের বাস্তবায়নে সার্কিট হাউসে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম।

জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব ইমাম জাফর সিকদার। উপস্থিত ছিলেন স্টাফ অফিসার টু ডিসি শাকিব শাহরিয়ার, সোসাইটি উপ-পরিচালক ইউনিট লেভেল অফিসার আলাউদ্দিন পাটোয়ারী। উদ্ধোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুব রেড চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘চট্টগ্রামের যেকোন দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়ে। সম্প্রতি বন্যা কার্যক্রমে উদ্ধার কার্যক্রম, ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করেছে। চট্টগ্রামে রেড ক্রিসেন্ট কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্নক সহযোগিতা প্রদান করা হবে।’

বিশেষ অতিথি ইমাম জাফর সিকদার বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী ২০২৫ সালের সারাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন। ইতোমধ্যে আমরা ৪০ শতাংশ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমাদের আরসিওয়াইরা প্রত্যেকটি দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে মানবতার কল্যাণে কাজ করছে।’

নূর/চট্টলা২৪

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...