শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আবারও ‘জিরো ওয়েটিং টাইম’ অর্জন চট্টগ্রাম বন্দরের

চট্টগ্রাম, ২৯ মার্চ: দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) আবারও ‘জিরো ওয়েটিং টাইম’ অর্জন করেছে। বর্তমানে কোনো জাহাজকে বহির্নোঙরে অপেক্ষা করতে হচ্ছে না, ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি বেড়েছে এবং ব্যবসায়ীদের সময় ও খরচ কমছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, সমন্বিত পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সহযোগিতায় এ সাফল্য অর্জিত হয়েছে। এর ফলে জাহাজ দ্রুত খালাস ও লোডিং করতে পারছে, টার্নঅ্যারাউন্ড টাইম কমেছে এবং পণ্য সরবরাহ আরও দ্রুত হচ্ছে।

রবিবার (২৯ মার্চ) রাতে চবকের সচিব সৈয়দ রেফায়েত হামিমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্জন দেশের বন্দর ব্যবস্থাপনার সক্ষমতার বড় প্রমাণ। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হচ্ছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের ছুটির মধ্যেও বন্দর ২৪ ঘণ্টা সচল রাখা হয়েছে। জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম অব্যাহত রাখা এবং নিবিড় তদারকির ফলে কার্যক্রম এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি।

বন্দর কর্তৃপক্ষ আশা করছে, এই ধারাবাহিকতা বজায় থাকলে ‘জিরো ওয়েটিং টাইম’ ভবিষ্যতে স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হবে এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথমবার ‘জিরো ওয়েটিং টাইম’ অর্জন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত তা বজায় থাকলেও মাঝখানে কিছুটা ব্যাঘাত ঘটে। বর্তমানে আবারও সেই অবস্থায় ফিরে এসেছে বন্দর।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...