জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাকক্ষে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন হাসান হাফিজ এবং সঞ্চালনা করেন আইয়ুব ভূঁইয়া।
সভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহনওয়াজ, সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ উভয় সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দুই প্রেস ক্লাব সমন্বিতভাবে কাজ করবে।
ফারুক, চট্টলা২৪

