বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দিলেন মৎস্যজীবী লীগ নেতা, পরে গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় মো. আজিজুর রহমান (৫২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজিদার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুর রহমান ওই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র ও সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার রাজঘাটা থেকে বটতলী স্টেশন পর্যন্ত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত ২ অক্টোবর লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে করা মামলা রুজু করা হয়। মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুর রহমান গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দেয়। পরে পুলিশ তাকে পুকুর থেকে তুলে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গতকাল শনিবার গ্রেপ্তার মৎস্যজীবী লীগ নেতা আজিজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...