শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চোলাই মদের কারখানায় পুলিশের হানা, বিপুল মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ চোলাই মদের কারখানা ধ্বংস করেছে পুলিশ। এ সময় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরের দক্ষিণ মোহরা এলাকায় ইস্পাহানী কেজি স্কুল সংলগ্ন একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন- খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক এলাকার রিপন চাকমা, গুইমারা উপজেলার হাকছড়ি ইউনিয়নের ছোট কালাপানি এলাকার বিপ্লব চাকমা ও রেবিকা চাকমা, সিন্দুকছড়ি ইউনিয়নের কলাছড়িপাড়া এলাকার বাবুধন চাকমা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের কৈলাস মহাজনপাড়া এলাকার টুনি চাকমা (৩৯) ও কৌশল বিকাশ চাকমা।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে ৫১০ লিটার চোলাই মদ, ১ হাজার লিটার পানি মিশ্রিত গাঁজনকৃত শর্করা জাতীয় তরল, ২টি ছিদ্রযুক্ত সিলভারের পাতিল, ২টি কড়াই সদৃশ পাতিল, ৩টি বড় পাতিল এবং ৫০টি প্লাস্টিকের সেলাইনের প্যাকেট জব্দ করা হয়েছে।

চান্দগাঁও থানার কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন মামুন জানান, গ্রেপ্তাররা পার্বত্য এলাকা থেকে উপকরণ সংগ্রহ করে ভাড়া বাসায় কারখানা স্থাপন করে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করছিল। এসব মদ চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল তাদের।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...