শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

খেলার ছলে পুকুরে পড়ে প্রাণ গেল দুই বোনের

চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার উপকূলীয় চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকার চারাবটতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ডুলাহাজারা ইউনিয়নের রিংভং গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মণি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের মিরাজ উদ্দিনের মেয়ে হুরিফা জন্নাত (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বকেয়া মণি মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে হুরিফা জন্নাতের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠে। বুধবার দুপুরে বাড়ি থেকে কিছু দূরের একটি পুকুরের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়।

দীর্ঘক্ষণ তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. মনির হোসেন জানান পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...