শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এনএসআই-ডিজিএফআই’র যৌথ অভিযানে ৮০০ লিটার জ্বালানি জব্দ

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ৬০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন জব্দ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা তেলগুলো দোহাজারী পেট্রোলিয়াম থেকে বৈলতলী ইউনুস মার্কেটে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মার্কেট এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. সাঈদ টলিতে করে চারটি ড্রামে এসব তেল পরিবহন করছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা জানান, জব্দকৃত তেল দোহাজারী পৌরসভা কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...