শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’, আসছে আরও জাহাজ

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে জাহাজটি বন্দরের ডলফিন জেটি-৬ এ নোঙর করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, একই দিনে রাতে মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া শনিবার (৪ এপ্রিল) এলএনজি বহনকারী আরও একটি জাহাজ আসার সম্ভাবনা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ জানান, ‘ইয়ান জিং হে’ ভোরে বহির্নোঙরে এসে পৌঁছায় এবং অগ্রাধিকার ভিত্তিতে ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হয়েছে।

জাহাজ দুটির শিপিং এজেন্ট প্রাইডের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, ‘ইয়ান জিং হে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টনের বেশি ডিজেল এনেছে। বর্তমানে এটি ডলফিন জেটিতে অবস্থান করছে। অন্যদিকে, ‘শান গ্যাং ফা জিয়ান’ মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে রাতে পৌঁছাবে।’

বন্দর সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে জ্বালানি বহনকারী মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল। এর মধ্যে ১৫টি ছিল বিভিন্ন ধরনের জ্বালানি তেলবাহী, আটটি এলএনজি এবং নয়টি এলপিজি বহনকারী জাহাজ।

জ্বালানি তেলবাহী জাহাজের আগমন অব্যাহত থাকায় চলমান সংকট কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...