শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আগ্রাবাদের অফিসে দেড় কোটি টাকা চুরি, গ্রেপ্তার ৪ সদস্য

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় একটি অফিসে প্রায় দেড় কোটি টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৯২ হাজার টাকা এবং ২ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ভোলার দৌলতখান থানার মিদ্দারহাট এলাকার মো. শাওন (২৩), চাঁদপুরের কচুয়া থানার খাদিজা মাজার এলাকার মো. হৃদয় ওরফে সাগর (২০), চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকার মো. রাসেল ওরফে চেগা রাসেল (২৩) এবং ভোলার বোরহানউদ্দিনের মো. ইমাম হোসেন (৪৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি সকালে আগ্রাবাদ মোড়ের বিএম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত নবাব অ্যান্ড কোম্পানি ও এনসি শিপিংয়ের অফিসে প্রবেশ করে কর্মীরা দেখতে পান, অফিস এলোমেলো অবস্থায় রয়েছে এবং জানালার গ্রিল কাটা। পরে ফাইল ক্যাবিনেট ভেঙে মোট ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা, তিনটি এফডিআর সনদ এবং একটি ডিভিআর চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, তদন্তের এক পর্যায়ে প্রথমে পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে মো. শাওনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সহযোগী হৃদয় ও রাসেলকে নিয়ে ১৮ ফেব্রুয়ারি রাতে জানালার গ্রিল কেটে অফিসে ঢুকে চুরি করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বারিক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে হৃদয় ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ২ লাখ ৫০ হাজার টাকা ও ১ হাজার ডলার, এবং ৩ লাখ টাকা ও ৫০০ ডলার উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, চক্রটির নেতৃত্বে ছিলেন মনির হোসেন। চুরির পর মাশআল্লাহ এন্টারপ্রাইজের একটি পরিত্যক্ত কক্ষে টাকা ভাগ করা হয়। প্রত্যেকে ৭ লাখ টাকা ও ৩ হাজার ডলার করে পায়। আশ্রয়দাতা ইমাম হোসেনও ২ লাখ টাকা ও ১ হাজার ডলার পান।

পরবর্তীতে শুক্রবার বাংলাবাজার এলাকা থেকে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি তেলের ডিপো থেকে আরও ৪২ হাজার টাকা ও ৫০০ ডলার উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানিয়েছে, চক্রের মূলহোতা মনির হোসেন এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...