শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

শিক্ষা ও শিল্প খাতে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশনের অবদান প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় কোরিয়ান ইপিজেড এলাকায় ইয়ংওয়ান কর্পোরেশনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ তুলে দেন অর্থমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইয়ংওয়ান কর্পোরেশন শুধু শিল্প খাতেই নয়, শিক্ষা ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কলারশিপ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সরকার ধীরে ধীরে ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়েছে এবং সরকার তা মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেড-এর ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অব.) মোহাম্মদ শাহজাহান। এছাড়া বক্তব্য দেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব এবং সদস্য সৈয়দ মাহমুদুল হক।

সিআইইউর সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

এসময় সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কর্মকর্তা-কর্মচারী এবং ইয়ংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...