সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

PUBG mobile এর ৮ বছর পূর্তি, ই-স্পোর্টস সম্ভাবনা নিয়ে পতেঙ্গায় বিশেষ আয়োজন

PUBG Mobile–এর ৮ বছর পূর্তি উপলক্ষে রবিবার পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন তরুণ গেমার, প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তি, ই-স্পোর্টস অনুরাগী এবং বিপুলসংখ্যক দর্শনার্থী। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা ও বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় গেমটির ৮ বছর পূর্তি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, PUBG Mobile বর্তমানে শুধু বিনোদনের একটি মাধ্যম নয়; এটি তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন, কৌশলগত চিন্তাশক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক ই-স্পোর্টস অঙ্গনে নিজেদের অবস্থান তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ই-স্পোর্টস শিল্প এখন একটি শক্তিশালী অর্থনৈতিক খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে তরুণরা প্রতিযোগিতা, লাইভ স্ট্রিমিং, কনটেন্ট নির্মাণ এবং অনলাইন সম্প্রচারের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশেও ই-স্পোর্টস খাত দ্রুত প্রসার লাভ করছে এবং এ দেশের তরুণদের মধ্যে এর প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক মানের সুযোগ তৈরি করা গেলে দেশের গেমাররাও বৈশ্বিক প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারবে। একই সঙ্গে এই খাত থেকে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল PUBG Mobile গেম প্রতিযোগিতা। পাশাপাশি ফুটবল, দাবা ও আরও কয়েকটি বিনোদনমূলক খেলার আয়োজন করা হয়। প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। তরুণদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের মতে, বর্তমানে অনলাইনভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্ট, লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গেমাররা সহজেই নিজেদের প্রতিভা বিশ্বমঞ্চে তুলে ধরতে পারছে। বাংলাদেশি তরুণদের মধ্যেও সেই সক্ষমতা রয়েছে, প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা ও সুযোগ।

অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন-এর উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পরিবর্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের দক্ষতা বাড়াতে ই-স্পোর্টস ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং এর মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।

সবশেষে কেক কাটার মধ্য দিয়ে ৮ বছর পূর্তির এই আয়োজনের সমাপ্তি ঘটে। উপস্থিত অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ফারুক, চট্টলা ২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

পাচার করা টাকা ফিরিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি...

মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা

জেলা সদরে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর আগমন ও বিদায়ের স্থানে...

নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন...

এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও...