রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে ছিনতাইকারী দলের মূলহোতাসহ গ্রেপ্তার ৭

ট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হল- জাহাঙ্গীর প্রকাশ বলি (৫৩), নাসির উদ্দিন (৩৬), মো. ইউসুফ প্রকাশ সাজিদ (২৩), আতাউর রহমান (৪৩), ফরহাদ মিয়া (৩৬), মো. হাফিজুর রহমান সুমন (৪৪) ও মো. আবুল কালাম প্রকাশ রবিন (২৮)।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টায় পলোগ্রাউন্ড স্কুলের বিপরীত পাশে অফিসার্স ক্লাবের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির (উত্তর) উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, আসামিরা দেশীয়া অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে কোতোয়ালী থানার টাইগার পাস, ফলমন্ডি এলাকার বিভিন্ন দোকান-পাট, বাসা-বাড়িতে এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে গাড়িযোগে আসা চট্টগ্রাম বিআরটিএ ও নিউ মার্কেট এলাকায় আসা বিভিন্ন পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় চুরি-ডাকাতি সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

কোরবানিগঞ্জে যুবকের কবজি বিচ্ছিন্ন: প্রধান আসামি সবুজ গ্রেপ্তার, উদ্ধার রক্তমাখা ধামা

নগরীর কোরবানিগঞ্জ বলুয়ারদিঘির পশ্চিম পাড় এলাকায় এক যুবককে কুপিয়ে...

জুলাই হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন খুলশীতে গ্রেপ্তার, কোটি টাকার প্রতারণা ও ঋণ জালিয়াতির অভিযোগ

চট্টগ্রাম নগরে গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, ৫ আগস্টের...

এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর জ্বালানি সরবরাহের ওপর থেকে চাপ...

অনলাইন গেম খেলার টাকার জন্য বটি দিয়ে মাকে মারধর, সেই ছেলে পুলিশ হেফাজতে

চট্টগ্রামের আনোয়ারায় অনলাইন গেম খেলতে এমবির টাকার জন্য বটকি...