শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নগরীর বন্দরটিলায় নেভি মেডিকেল কলেজের যাত্রা শুরু

বন্দরটিলা এলাকায় নবনির্মিত নেভি (বাংলাদেশ নৌবাহিনী) মেডিকেল কলেজ চট্টগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বানৌজা ঈসা খান সংলগ্ন এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এর মধ্য দিয়ে কলেজটির চিকিৎসা শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজটি উপকূলীয় অঞ্চলে চিকিৎসা শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর নীতিমালা অনুসরণ করে ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক শিক্ষার্থী নিয়ে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস কোর্স শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, ‘চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে এই মেডিকেল কলেজ স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি বলেন, দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এটি সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বাড়াবে এবং একইসঙ্গে সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, দুর্যোগকালীন চিকিৎসা, সংক্রামক রোগ ব্যবস্থাপনা এবং বিশেষায়িত প্রশিক্ষণে গবেষণার সুযোগ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত শ্রেণিকক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে কলেজে মানসম্মত চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথি, চিকিৎসা ও শিক্ষা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...