শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বৈরী আবহাওয়ায় ১৫ ঘণ্টা দেরিতে চট্টগ্রাম এলো অকটেনের জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে একটি জাহাজ। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ১৫ ঘণ্টা দেরিতে আসে এটি।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুই চি’ বহির্নোঙরে পৌঁছায়। এর আগে বুধবার রাত ৮টার দিকে জাহাজটির আসার কথা ছিল। প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, উত্তাল সমুদ্র ও খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি স্বাভাবিক গতিতে চলতে পারেনি, ফলে বিলম্ব হয়েছে।

এপ্রিল মাসে দেশে আসা অকটেনের এটি তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রামে আসে।

সংশ্লিষ্টরা জানান, আগে থেকেই বহির্নোঙরে পাঁচটি জাহাজ অপেক্ষায় ছিল। মঙ্গলবার এর মধ্যে তিনটিকে জেটিতে ভিড়িয়ে তেল খালাস শুরু হয়েছে। বাকি দুটি জাহাজের সঙ্গে ওই দিন আরও দুটি যুক্ত হয়। সর্বশেষ ‘কুই চি’ যোগ হওয়ায় চাপ কিছুটা বেড়েছে। জাহাজটিকে আগামী ২ মে বার্থিং দেওয়া হতে পারে।

এদিকে একই দিনে জ্বালানি তেলের আরও দুটি চালান বন্দরে আসে। হংকংয়ের পতাকাবাহী ‘গ্রান কুভা’ ভারত থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে এবং সিঙ্গাপুরের পতাকাবাহী ‘হাফনিয়া মার্লিন’ চীন থেকে ১০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছায়।

 

মম/চট্রলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...