বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীর বলেছেন, শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, শ্রমিক-মালিকের সহযোগিতার ভিত্তিতেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

শুক্রবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফটিকছড়ির বিভিন্ন চা বাগানে আয়োজিত পৃথক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার কাজ করছে। বিশেষ করে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফটিকছড়ির ১৯টি চা বাগান ও ৪টি রাবার বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসহ অবকাঠামোগত উন্নয়ন জোরদারের আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, “এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। আমি নিজেও একটি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করেন। অতীতে যেমন শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, রকিবুল আলম চৌধুরী (পিটু), নেপচুন চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন, নাজিম উদ্দীন বাচ্চু, মো. এনাম, মো. হানজালা, দৌলত মিয়া, কামাল সিকদার, জাহেদ মেম্বার, মো. সাইফুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সাব্বির/চট্টলা ২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...