শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সংগঠন পুনর্গঠনের পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৩ মে) রাত ৮টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সিএমপি বলছে, এটি কোনো সাধারণ বৈঠক ছিল না; বরং বিদেশে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হচ্ছিল।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগের কিছু অংশ সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিল। পলাতক নেতাদের নির্দেশনায় স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা হচ্ছিল বলেও দাবি পুলিশের।

সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতর থেকে ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ২৫ এপ্রিল নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশের ওআর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল দেখা যায়। এছাড়া অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিংরোডসহ কয়েকটি স্থানে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, এসব ঘটনার পর থেকেই নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন বৈঠকে অভিযান চালিয়ে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...