সোমবার, ২২ জুন, ২০২৬

টেকনাফে মাটি খুঁড়ে মিলল ৩০ কোটি টাকার মাদক, বিদেশি পিস্তল

টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর এক বিশেষ অভিযানে মাটি খুঁড়ে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ লাখ পিস ইয়াবা এবং দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। অভিযানে নুরুল কবির নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার ভোরে হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার।

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে আলিখালি এলাকার ওই ইটভাটায় তল্লাশি চালায় নৌবাহিনীর সদস্যরা। এ সময় মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫ কেজি আইস ও ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া তল্লাশিতে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। অভিযান চলাকালে নুরুল কবিরকে আটক করা হয়, যার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার জানান, জব্দকৃত মাদক ও অস্ত্র পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে নৌবাহিনীর এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান, উপভোগ করলেন সাংস্কৃতিক অনুষ্ঠান

মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, টেকনাফে বিশেষ জোন ও সীমান্তে নজরদারি জোরদার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টেকনাফ অঞ্চলে বিশেষ জোন স্থাপন এবং সীমান্তপথে...

মালয়েশিয়ায় তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী...

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আজিম

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।...