শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আজিম

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন মিরসরাই উপজেলার ছাত্রদল নেতা মো. আজিম।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিব উদ্দিন রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৯ জুন) বিকেলে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মো. আজিম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি দলের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো. আজিম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ও নীতিকে ধারণ করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “দল ও সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতীতের মতো আগামীতেও রাজপথে থেকে ছাত্রদলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখব।”

মো. আজিমের এ পদে মনোনয়নের খবরে মিরসরাইসহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...